কুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় সহপাঠীদের শোকর‍্যালি

১৫ ডিসেম্বর, ২০২২ ১৬:৪১  
সড়ক দুর্ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ নিহতের ঘটনায় ক্লাস বর্জন করে শোকর‌্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত শোকর‌্যালিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে গত ১৩ ডিসেম্বর খুলনা থেকে জামালপুরে নিজ বাড়িতে যাওয়ার পথে ময়মনসিংহ-টাঙ্গাইল রোডে বাস-ট্রাক সংঘর্ষে গুরুতর আহত হয়। গুরুতর আহত মোস্তাকিমকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোস্তাকিম মারা যান।